মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচং উপজেলা বিএনপি নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭
  • ৬৮৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নেতৃবৃন্দরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। গতকাল সকাল থেকে উপজেলার ১১নং ইউনিয়ন থেকে শুরু করে ১৫নং ইউনিয়ন পর্যন্ত বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপজেলা বিএনপির আহ্বায়ক মুজিবুল হোসাইন মারুফ ক্ষতিগ্রস্ত কৃষকের উদ্দেশে বলেন, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতা জানানোর জন্য বিএনপি নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবনের নির্দেশে মাঠে কাজ শুরু করেছি। আমরা কৃষক, শ্রমিক মেহনতি মানুষের জন্য কাজ করে যাচ্ছি। তিনি বলেন আমরা ক্রমানয়ে বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়ন পরিদর্শন করবো। এবং পরিদর্শন শেষে নেতা কর্মিসহ সর্বস্তরের জনগনকে নিয়ে মানববন্ধনের মাধ্যমে সরকারের কাছে স্মারক লিপি দিব। আমাদের দাবি বানিয়াচং-আজমিরিগঞ্জকে দুর্গত এলাকা ঘোষনা করে কৃষকের কৃষি ঋণ মৌকুফ, বিনাশর্তে কৃষি ঋণ প্রদান করা।
যুগ্ম আহ্বায়ক ও বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ বলেন, আমি আপনাদের ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার ঈমানি দায়িত্ব আপনাদের সুখে দুঃখে পাশে থাকা। এবং আমি আমার পরিষদের মাধ্যমে সরকারের কাছে আপনাদের বর্তমান অবস্থা তুলে ধরব। তিনি বলেন, আমার পরিষদ থেকে সাহায্য সহযোগীতা করার আপ্রাণ চেষ্টা চালিয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক ওয়ারিশ উদ্দিন খান, মহিবুর রহমান বাবলু, মোঃ খালেদ মিয়া, আহ্বায়ক কমিটির সদস্য শেখ আমির হোসেন, মখলিছুর রহমান আবু, আছকির মিয়া ছামদু, শফিকুর রহমান, সুজাতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দাল চৌধুরী, বিএনপি নেতা নাজমুল আলম চৌধুরী লোকমান, আজমত আলী খান আক্তার, অলিউর রহমান, শান্ত আহমেদ মজলিস, ছালা উদ্দিন, ডাঃ ইনতাজ আলী ভূঁইয়া, মোবাশ্বির, ওয়াহেদ মিয়া, আব্দুস সালামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com