মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বাঘাসুরা ইউপি চেয়ারম্যান শাহাবউদ্দিনের ছোট ভাই বাবুল এর ইন্তেকাল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭
  • ৫৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাঘাসুরা ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমেদের ছোট ভাই আশ্রাফ উদ্দিন বাবুল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি গতকাল বিকাল পৌনে ৪টায় হার্ট এট্যাকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি মা, স্ত্রী, ৪ ছেলে, দুই ভাই, ভাতিজাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ আজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় ফতেহগাজী মাজার শরিফ প্রাঙ্গণে অনুষ্টিত হবে। উক্ত জানাযার নামাজে শরীক হওয়ার জন্য মরহুমের বড় ভাই মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন আহম্মেদ অনুরোধ জানিয়েছেন। এদিকে তার মৃত্যুর খবর শোনে এক নজর দেখার জন্য মরহুমের বাড়িতে ছোটে যান হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন এর বিশেষ পিপি এডঃ আবুল হাসেম মোল্লা মাসুম, সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com