মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে রাস্তা থেকে ধরে নিয়ে গৃহবধু গণধর্ষণ

  • আপডেট টাইম বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭
  • ৫০৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে এক গৃহবধু গণধর্ষনের শিকার হওয়ার খবর পাওয়া গেছে। ধর্ষিতা গৃহবধুকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষকদের হাত থেকে বাচাঁতে গিয়ে রিক্সা চালক আহত হয়েছে। ধর্ষিতা গৃহবধুর বাড়ি উপজেলার চানপুর গ্রামে। ঘটনাটি সংঘটিত হয়েছে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের তিমিপুর এলাকায়।
ধর্ষিতা ও তার পরিবারের লোকজন জানান, গত সোমবার বিকেলে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চানপুর গ্রামের এক গৃহবধু (২০) ডাক্তার দেখানোর জন্য নবীগঞ্জ শহরে আসেন। সন্ধ্যার দিকে একই গ্রামের রিক্সা চালক ছাতির মিয়ার রিক্সা যোগে বাড়ির দিকে রওয়ানা দেন। পথিমধ্যে তিমিপুর এলাকায় পৌরসভার নেইম ফলক সংলগ্ন স্থানে পৌছুলে তিমিরপুর এলাকার কতেক লম্পট রিক্সার গতিরোধ করে। এরা রিক্সা চালককে মারপিট করে জোরপুর্বক ওই গৃহবধুকে একটি কারে তুলে তিমিরপুর টাওয়ারে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে অচেতন অবস্থায় লম্পটরা গৃহবধুকে একটি ‘স’ মিলের নিকট ফেলে চলে যায়। স্থানীয় লোকজন গৃহবধুকে উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরন করেন।
ধর্ষিতা গৃহবধু জানান, উল্লেখিত স্থানে রিক্সা পৌছার পর ওই যুবকরা রিক্সার গতিরোধ করে আমাকে আটক করে। এ সময় রিক্সা চালক প্রতিবাদ করলে তারা চাকু দিয়ে ভয় দেখায়। পরে তাদের অপরাপর বন্ধুদের ফোন করে এনে অস্ত্র দেখিয়ে প্রাণে হত্যার ভয় দেখিয়ে গাড়ীতে উঠায় এবং টাওয়ার এলাকায় নির্জন স্থানে নিয়ে জোরপুর্বক ধর্ষন করে। এসময় গৃহবধু জ্ঞান হারালে লম্পটরা এলাছি ‘স’ মিলের নিকট তাকে ফেলে চলে যায়। অসহায় দিন মজুরের কন্যা উক্ত গৃহবধু অর্থের অভাবে ভাল চিকিৎসাও করাতে পারছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com