বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে আন্তঃজেলা ডাকাত সর্দার আঃ হালিম পুলিশের খাচাঁয়

  • আপডেট টাইম বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭
  • ৬৪৯ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ ॥ নবীগঞ্জ থানা পুলিশ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আন্তঃজেলা ডাকাত সর্দার ও দুর্ধর্ষ ডাকাত আব্দুল হালিম (৩৩) কে গ্রেফতার করেছে। ধৃত হালিম উপজেলার আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামের আব্দুল জলিলের ছেলে। তার বিরুদ্ধে দুটি ডাকাতি মামলার ওয়ারেন্টসহ একাধিক ডাকাতি ঘটনার মামলা রয়েছে। ডাকাত হালিম গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানে উক্ত ডাকাত আব্দুল হালিমের নেতৃত্বে ডাকাতি ঘটনা সংঘটিত হয়েছে। ওই সব ডাকাতি ঘটনার দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। পুলিশ নানা স্থানে হানা দিয়েও তাকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই আবুল খায়ের, এসআই খবির উদ্দিন, এসআই সামছুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ডাকাত সর্দার আব্দুল হালিমকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com