মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে মাসুদ হত্যাকাণ্ডে জড়িত ১ জন গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭
  • ৫৭৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার রসুলপুর রেল লাইনে পাশ থেকে উদ্ধারকৃত মাসুদের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে তার লাশ পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেয়া হয় এবং এ খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাবিব মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ভোররাতে মামলার তদন্তকারী কর্মকর্তা তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এস.আই ফকরুল ইসলাম ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার নলগড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। ধৃত হাবিব ওই গ্রামের মৃত আবুল কালামের ছেলে।
উল্লেখ্য যে, মঙ্গলবার সকালে উপজেলার রসুলপুর রেল-লাইনের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। পরে ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার নোয়াবাদি গ্রামের ইয়াসমিন আক্তার উদ্ধারকৃত লাশ তার স্বামী মাসুদের বলে চিহ্নিত করেন। এ ব্যাপারে হাবিবকে প্রধান আসামী করে আরও অজ্ঞাত ২/৩জনকে আসামী করে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ইয়াসমিন অভিযোগ করে বলেন, মাসুদের বন্ধু ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার নলগড়িয়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে হাবিবের সঙ্গে টাকা-পয়সা নিয়ে বিরোধ ছিল। সোমবার সন্ধ্যা রাতে হাবিবসহ ২/৩জন তাকে বাড়ী থেকে ডেকে নিয়ে যায়। রাত প্রায় ১০টা থেকে মাসুদের মোবাইল বন্ধ পাওয়া যায়। রাতে অনেক খুজাখুজি করে তাকে পাওয়া যায়নি। পরদিন তার লাশ রসুলপুরে পাওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com