বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোষ্ট ॥ চুনারুঘাটে ছাত্রশিবির নেতা তামিম গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ১২ এপ্রিল, ২০১৭
  • ৬৫২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে পোষ্ট এবং বিভিন্ন উস্কানীমূলক পোষ্ট দেওয়ার অভিযোগে চুনারুঘাটের ইসলামী ছাত্র শিবির সাটিয়াজুরী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জামাল তামিমকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত তামিম উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের আটালিয়া গ্রামের মকবুল হোসেনের পুত্র। এ ব্যাপারে উপজেলা ছাত্রীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ বিল্লাল বাদী হয়ে চুনারুঘাট থানায় আইসিটি আইনে একটি মামলা দায়ের করেছেন। গতকাল মঙ্গলবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
শিবির নেতা জামাল তামিম তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে এবং বিভিন্ন উস্কানীমুলক পোস্ট তার দেওয়ালে আপলোড করে। বিষয়টি দেখতে পেয়ে উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ সোমবার রাতে চুনারুঘাট থানা পুলিশকে জানান। রাতে তার আইডি জামাল তামিম চেক করে পুলিশ ঘটনার সত্যতা পায়। পরে রাতেই চুনারুঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে জামাল তামিমকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। সে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোষ্ট দেওয়ার কথা স্বীকার করেছে। অবশ্য পরে বিতর্কিত পোষ্ট ডিলেট করে দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com