বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জে ৮ জুয়ারী আটক ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড

  • আপডেট টাইম বুধবার, ১২ এপ্রিল, ২০১৭
  • ৬২০ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে ৮ জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ৭ জুয়ারীকে বিনাম্যম কারাদণ্ড, অন্য ১ জুয়ারীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে আটককৃত জুয়ারীদের আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট টিটন খীসা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আজমিরীগঞ্জ পৌর এলাকার আজিমনগর জুম্মাহাটি গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রহমানের পুত্র আনোয়ার হোসেন (২৫), বাবুল মিয়ার পুত্র নূরুল আমিন (২৪), একই এলাকার মুন্সীহাটি গ্রামের কামরুজ্জামান মিয়ার পুত্র মোজাম্মেল হক (২৩), নগর গ্রামের দুদু মিয়ার পুত্র হাছান মিয়া (৪০), কাকাইলছেওয়ের কালনীপাড়া গ্রামের আমাদ আলীর পুত্র মতিউর রহমান (৩০) ও কিশোরগঞ্জের ইটনার গজারিয়া কান্দার বাসিন্দা আম্বর আলীর পুত্র জসীম উদ্দিন (৩৪) এদের প্রত্যেককে ৩ মাস করে এছাড়া নগরগ্রামের মৃত ইউনুছ মিয়ার পুত্র মিন্টু মিয়া (৩৩) কে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।
অপর জুয়ারি আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের বিরাট ভাটিপাড়ার বাসিন্দা নিখিল রায়ের পুত্র নিতাই রায় (৩৩) কে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করেন। আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অহিদুর রহমান পিপিএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, কয়েকটি ভাগে ভাগ করে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com