বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পবিত্র ওমরা হজ্বে যাওয়ার প্রাক্কালে বেগম খালেদা জিয়ার সাথে জিকে গউছের সাক্ষাত

  • আপডেট টাইম বুধবার, ১২ এপ্রিল, ২০১৭
  • ৫৪৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ পবিত্র ওমরা হজ্বে যাওয়ার প্রাক্কালে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাত করেছেন মেয়র আলহাজ্ব জি কে গউছ। গত মঙ্গলবার রাত ১১টায় ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এই সাক্ষাত করেন। দীর্ঘ সময় নিয়ে এই সাক্ষাতকালে বেগম খালেদা জিয়া মেয়র জি কে গউছের শারীরিক খোঁজখবর নেন। এছাড়াও মামলার সর্বশেষ অবস্থা, তার সন্তানদের পড়ালেখা, পৌরসভার দায়িত্ব দেয়া নেয়া এবং দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নেন।
দেশ ও দলের জন্য দোয়া চেয়ে বেগম খালেদা জিয়া বলেন, দেশবাসীর জানমালের নিরাপত্তা নেই। চারদিকে খুন গুম আতংক। বাসা থেকে ডেকে নিয়ে মানুষকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে মহান আল্লাহ যেন জালেমদের কাছ থেকে দেশবাসীকে হেফাজত করেন।
মেয়র জি কে গউছের উদ্দেশ্যে বেগম খালেদা জিয়া বলেন, হবিগঞ্জবাসী তোমাকে পছন্দ করে। দলের নেতাকর্মীরাও তোমাকে নিয়ে কাজ করতে চায়। তুমি ঐক্যবদ্ধভাবে দলীয় নেতাকর্মীদের নিয়ে কাজ করছো এই খবর আমার কাছে আছে। দলকে সংগঠিত করতে আরও বেশি পরিশ্রম করতে হবে। সকলকে ঐক্যবদ্ধ করতে হবে। তাহলেই দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলন সফল করা সম্ভব। এ সময় বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com