শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

যাকেই দল সমর্থন দিবে তাকেই বিজয়ী করতে হবে-ডাঃ জীবন

  • আপডেট টাইম বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৪৩১ বা পড়া হয়েছে

বানিয়াচুং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে কৃষকদলের যোগদান অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন বলেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনসহ বাংলাদেশের জাতীয় ও স্থানীয় নির্বাচনে বিএনপি ও ১৯ দল যাকে সমর্থন দিবে তাকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া মনে করে মহাজোট সরকারের পতন নিশ্চত করতে হবে। গতকাল মঙ্গলবার সন্ধার পর বানিয়াচঙ্গ ২নং ইউনিয়ন কৃষকদলের ৩ নং ওয়ার্ড এর অন্তগত  তকবাজখানী, রঘু চৌধুরী পাড়া ও আদর্শ গ্রামের অর্ধশতাধিক লোক কৃষকদলে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ জীবন আরও বলেন, বানিয়াচঙ্গ উপজেলা কৃষকদল ধাপে ধাপে একটি শক্তিশালী সংগঠনে পরিনত হয়েছে। আগামীতে ১৯ দল সরকার গঠন করলে এ অঞ্চলে কৃষকের উন্নয়নে ব্যাপক কাজ করা হবে। যোগদান অনুষ্ঠানে কৃষকদল নেতা সফাত আলীর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, বিএনপি নেতা ও শিল্পপতি শেখ বশির আহমেদ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃষকদল সাধারণ সম্পাদক জীবন আহমেদ লিটন, সাবেক ছাত্রদল নেতা সারোয়ার আলম সিদ্দিক, বিএনপি নেতা অলিউর রহমান, জিয়ার সৈনিক যুব সংঘের সভাপতি এস এম জহিরুল, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম আনহার, কৃষকদল নেতা আনোয়ার হোসেন, নুরুল ইসলাম, ছাত্রদল নেতা সাবান মিয়া। অনুষ্ঠানে আক্কাছ মিয়ার নেতৃত্বে ফোয়াজ উল্লা, সাবাজ মিয়া, কাউছার, আলফাজ, কলিম উদ্দিন, কামরুল, রুবেল, সেবুল, জামাল, পারভেজ, শিশু, হোসেন মিয়া, অলি, আব্দুল আলিম, রবিন, ছামিরুল, কামরুল, হবিব, রাকিব, হাদিস, মতিন, জমির, আতাবুল, ইমরুল, মসকুদ, হাদিস (২), আক্তার. মোশাররফ, মোবাশির, আনোয়ার, সোহাগ, রায়হান, আবজল, রজব, মোহাম্মদ, রেণু, হবিব, এমদাদ, আক্কাছসহ অর্ধশাতাধিক লোক ডাঃ সাখাওয়াত হাসান জীবনের হাত ধরে কৃষকদলে যোগদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com