বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে সড়ক দখল করে স’মিল ব্যবসা ॥ টনক নড়ছেনা কর্তৃপক্ষের

  • আপডেট টাইম বুধবার, ১২ এপ্রিল, ২০১৭
  • ৪৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার চলিতাতলা নোয়াগাঁও এলাকায় সড়ক দখল করে স’মিল ব্যবসা করছে জসিম নামের প্রভাবশালী। এতে পথচারিসহ গ্রামবাসির চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। তার বিরুদ্ধে বিভিন্ন সংবাদ প্রকাশ হওয়ার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক যেন নড়ছেই না।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই প্রভাবশালী ব্যক্তি সড়কের পাশে সরকারি জমি দখল করে স’মিলের গাছগুলো ফেলে রেখেছেন। এতে গ্রামবাসীসহ স্কুল কলেজগামী ছাত্রছাত্রীদের যাতায়াতের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, নোয়াগাও গ্রামের বাসিন্দা জসিম মিয়া গ্রামে প্রবেশমুখে হালিমা স’মিল নামের একটি করাত কল স্থাপন করেছেন। তিনি নিজের মালিকানা জমি ছাড়াও পার্শ্ববর্তী কবরস্থানের জায়গা এবং সরকারি জমিতে খাস ফেলে সমিল ব্যবসা করে যাচ্ছেন। ফলে সড়ক দিয়ে গ্রামবাসিসহ আশপাশের লোকজন এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com