বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশের এর উদ্যোগে দিনব্যাপী সেবা সম্মেলন ২০১৭ ঢাকার আইসিএমবি অডিটোরিয়ামে অনুষ্টিত

  • আপডেট টাইম বুধবার, ১২ এপ্রিল, ২০১৭
  • ৭১৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ এর উদ্যোগে গড় ৯ এপ্রিল শনিবার দিনব্যাপী সেবা সম্মেলন ২০১৭ ঢাকার আইসিএমবি অডিটোরিয়ামে অনুষ্টিত হয়। সারাদেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্টান, এনজিও এবং সেবা প্রদান মূলক প্রতিষ্টানের প্রায় ৫ শতাধিক হিন্দু নেতৃবৃন্দ এ সেবা সম্মেলনে অংশগ্রহন করেন। এ প্রতিষ্টানের লোকজন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের লোকজনের জীবনমান পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বাদল কৃষ্ণ সাহা, বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ শাখার সভাপতি গোবিন্দ প্রামানিক, সাধারন সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল, সমন্বয়কারী বিজয় কৃষ্ণ চক্রবর্ত্তীর সার্বিক পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ ভারতের প্রতিনিধি ড. দেবাশীষ চ্যাটার্জী। এতে ঢাকা জেলার সোমা রায়, নেত্রকোনা জেলার অরুন জ্যোতি চক্রবর্ত্তী, নিত্যানন্দা গোস্বামী নয়ন, বাংলাদেশ টেলিভিশনের বার্তা সম্পাদক সঞ্জয় বিশ্বাস, হবিগঞ্জ জেলার কমলাপুর মহিলা সমিতির নির্বাহী সভাপতি কালীপদ ভট্টচার্য্য, শিবশক্তি মিশনের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, গাজীপুরের সমীরন দাশসহ অন্যান্য জেরার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com