মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

মিসরে দুটি চার্চে বোমা হামলা: নিহত ৩৬

  • আপডেট টাইম সোমবার, ১০ এপ্রিল, ২০১৭
  • ৫১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মিসরে দুটি কপ্টিক চার্চে বোমা হামলায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো শতাধিক। রবিবার দেশটির সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের ‘পাম সানডে’র অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে।এখনো পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।
প্রথম হামলার ঘটনাটি ঘটে নীল নদীর অববাহিকা শহর তান্টার একটি চার্চে। মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় ২৫ জন নিহত ও ৭৮ জন আহত হয়েছে। এর কয়েক ঘণ্টা পরে আলেকজান্দ্রিয়া শহরের সেন্ট মার্ক ক্যাথেড্রাল কপ্টিক চার্চে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে, এতে ১১ জন নিহত ও ৩৫ জন আহত হয়। ওই হামলার সময় কপ্টিক পোপ তাওয়ারদোস ছিলেন সেখানে, কিন্তু তিনি অক্ষত আছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মিশরীয় নিরাপত্তা বাহিনী এধরনের আরও হামলার আশঙ্কায় সতর্ক রয়েছে। প্রাদেশিক গভর্নর আহমেদ ডেইফ রাষ্ট্র-নিয়ন্ত্রিত নাইল চ্যানেলে বলেন, প্রথম হামলার পর আশ-পাশের এলাকায় আরও বিস্ফোরক থাকতে পারে এই আশঙ্কায় তল্লাশি শুরু হয়েছে।
সাম্প্রতিক বছরে মিশরে কপ্টিক খ্রিস্টানদের ওপর সহিংসতার ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে ২০১৩ সাল থেকে যখন সামরিক বাহিনী নির্বাচিত প্রেসিডেন্টকে উৎখাত করে এবং ইসলামী চরমপন্থিদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com