বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বানিয়াচঙ্গে গলায় ফাস দিয়ে যুবকের আত্মহত্যা

  • আপডেট টাইম সোমবার, ১০ এপ্রিল, ২০১৭
  • ৫৫৭ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে গলায় ফাস দিয়ে অভি দাস (৪৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটে শনিবার গভীর রাতে উপজেলার কাগাপাশা ইউনিয়নের নজিরপুর গ্রামে। মৃত অভি দাস ওই গ্রামের খেতকি দাসের পুত্র।
জানা যায়, শনিবার রাতের খাবার খেয়ে অন্যান্য দিনের মতো তার কক্ষে ঘুমাতে যায় অভি দাস। রাতের কোন এক সময় পরিবারের সকলের অগোচরে ঘরের তীরের সাথে গলায় রশি ফেছিয়ে সে আত্মহত্যা করে। সকালে পরিবারের লোকজন তাকে অনেক ডাকা ডাকির এক পর্যায়ে তার কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে তীরের সাথে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বানিয়াচং থানার সেকেন্ড অফিসার এসআই ওমর ফারুক মোড়লের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ময়না তদন্ত শেষে গতকাল রবিবার দুুপুরেই নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বানিয়াচং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com