বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সদর উপজেলার পাইকপাড়া গ্রামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ৯ এপ্রিল, ২০১৭
  • ৫১৮ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্রামে পুকুরের ডুবে সৌরভ মিয়া নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের সেনা সদস্য কিসমত আলীর ছেলে। স্থানীয় কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরের দিকে পরিবারের সবার অজান্তে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায় সৌরভ। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। এ অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. বজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com