বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তাগঞ্জে ৫০ চোরাই রাবার গাছ জব্দ

  • আপডেট টাইম শনিবার, ৮ এপ্রিল, ২০১৭
  • ৪৬৫ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ থানার নছরতপুর গেট সংলগ্ন একটি স’মিল থেকে ৫০টি চোরাই রাবার গাছ জব্দ করেছে শাহজীবাজার বাগানের কর্মকর্তারা। বৃহস্পতিবার বেলা ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে শাহজীবাজার রাবার বাগানের সহ-ব্যবস্থাপক, ফিল্ড অফিসার এবং কয়েকজন শ্রমিক নেতার সহযোগিতায় এ গাছ আটক করা হয়।
জানা যায়, সরকারিভাবে রাবার গাছ কেটে স’মিলে চিড়ানো নিষিদ্ধ। তারপর দিনের বেলায়ও স’মিলে গাছ চিড়ানো হয়।
এ বিষয়ে স’মিলের কর্মচারী জানান, আমি এই রাবার গাছগুলো চুনারুঘাট রানিরগাঁও থেকে কিনে এনেছি। শাহজীবাজার রাবার বাগানের ব্যবস্থাপক এবং ফিল্ড অফিসার কিনে আনার প্রমাণ আছে গাছ কি-না জানতে চাইলে, স’মিল মালিক বলেন, আমার কাছে কাগজ আছে। কিন্তু রাত ৮টা পর্যন্ত তারা কোন কাগজ দেখাতে পারেননি।
খোঁজ নিয়ে জানা যায়, শায়েস্তাগঞ্জ থানাধীন কয়েকটি স’মিলে একটি সুযোগ সন্ধানী চক্রের অপ-তৎপরতায় প্রতিনিয়ত বনের কাঠ চিড়াই হওয়ায় বনজ সম্পদ উজাড় হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com