বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে মামলার বাদীকে আসামীদের হুমকী

  • আপডেট টাইম শুক্রবার, ৭ এপ্রিল, ২০১৭
  • ৫৩৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের আলীনগর গ্রামে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার বাদী বাদিকে হুমকী দিচ্ছে আসামী পক্ষ। মামলার বাদী ছাদ্দক মিয়া এ অভিযোগ করেছেন।
বাদী সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের আলী নগর গ্রামের মৃত কদ্দুছ মিয়ার ছেলে মোঃ ছাদ্দক মিয়া দীর্ঘদিন ধরে মাটির ব্যবসা করে আসছেন। সম্প্রতি একই এলাকার লন্ডন প্রবাসী ছুরুক মিয়ার বাড়ির রাস্তায় মাটি কাজ করানো দায়িত্ব পেয়ে ছাদ্দক মাটির কাজ শুরু করেন। ১৬ মার্চ ৬/৭ জনের একদল লোক তার নিকট ২ লাখ টাকা চাঁদা দাবী করে। ছাদ্দক চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে এরা ক্ষিপ্ত হয়ে উঠে। এর জের ধরে গত ২১ মার্চ সন্ধ্যায় নবীগঞ্জ শহর থেকে বাড়ি ফেরার পথে ছাদ্দক মিয়ার উপর হামলা চালিয়ে তাকে মারধর ও তার নিকট থেকে দেড় লক্ষাধিক টাকা নিয়ে যায়। তিনি সিলেট মেডিকেল থেকে চিকিৎসা শেষে বাড়ি এসে গত মঙ্গলবার হবিগঞ্জ আদালতে আলমগীর খানকে প্রধান করে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মামলাটি এফআইআর হিসেবে রুজু করার জন্য ওসি নবীগঞ্জকে নির্দেশ দেন।
মামলার বাদী ছাদ্দক মিয়া অভিযোগ করেন, মামলা দায়ের পর আসামীরা ক্ষিপ্ত হয়ে তাকে প্রাণ নাশের হুমকী দিচ্ছে। এতে বাদী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভোগছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com