বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

তেলিয়াপাড়া দিবস পালিত

  • আপডেট টাইম বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ৫৭৩ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া স্মৃতিসৌধের সামনে মুক্তিযোদ্ধারা সমবেত হন। এতে ঢাকা, কিশোরগঞ্জ, নরসিংদি, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলা থেকে কয়েক হাজার মুক্তিযোদ্ধা জড়ো হয়ে তেলিয়াপাড়া দিবসের স্মৃতিচারণ করেন। এসময় মুক্তিযোদ্ধাদের মিলন মেলায় পরিণত হয় তেলিয়াপাড়া স্মৃতিসৌধ। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) হেলাল মুর্শেদ খানের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৩নং সেক্টর কমান্ডার সাবেক সেনা প্রধান মেজর জেনারেল (অবঃ) কেএম শফিউল্লাহ (বীর উত্তম)। হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডঃ মোহাম্মদ আলী পাঠানের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম, ৫৫ বিজিবির অধিনায়ক লে, কর্ণেল সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আয়াতুন্নবী, সাবেক এমপিএ মোজাম্মেল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম রাজু আহামেদ, নরসিংদি জেলা কমান্ডার আব্দুল মোতালেব পাঠান, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমান্ডার হারুনুর রশীদ, ঢাকা মহানগর কমান্ডার আমির হোসেন মোল্লা, কিশোরগঞ্জ জেলা কমান্ডার আসাদ উল্লাহ, সুনামগঞ্জ জেলা কমান্ডার নুরুল মোমেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াহিদ খান লাভলু, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, মাধবপুর উপজেলা কমান্ডার নুরুল ইসলাম, ডেপুটি কমান্ডার আব্দুল মালেক মধু প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com