বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ঘরের যে কাজগুলো ওজন কমাতে সহায়তা করে

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭
  • ৫২৩ বা পড়া হয়েছে

রূপচর্চা ডেস্ক ॥ শরীরচর্চার পাশাপাশি ঘরের দৈনন্দিন কাজও ওজন কমাতে কম সহায়তা করে না। তাই বাড়িতে কাজের লোক না এলে বিরক্ত হবেন না। ঘরের কাজগুলো নিজ হাতে করুন। ঘরের কাজগুলো তো হবেই, পাশাপাশি কমবে শরীরের ওজন। ঘরের কোন কোন কাজ শরীরের কোন অংশের কতটুকু মেদ কমাতে সাহায্য করে, তা-ই জানালেন পারসোনা হেলথের প্রধান প্রশিক্ষক ফারজানা খানম।
পেটের মেদ খুব বেড়ে গেলে নিয়মিত ঘর মুছতে পারেন। তবে সেটা দাঁড়িয়ে নয়, পেটে চাপ দিয়ে বসে বসে ঘর মুছুন। সাধারণত ১১০০ বর্গফুটের ঘর মুছলে এক দিনে বার্ন হবে ২৫০ ক্যালরি। একইভাবে ঘর ঝাড়ু দিলে পুড়বে ১৫০ ক্যালরি।
কাপড় ধুলেও কিন্তু পেটের মেদ কমে। তাই প্রতিদিনের ব্যবহারের জামাগুলো নিজ হাতে ধুয়ে ফেলতে পারেন। এতে কমবে ১৫০ ক্যালরি।
ঘরের ঝুল ঝাড়াও শরীরের গঠন সুন্দর করতে সাহায্য করে। হাত ওপরে তুলে ঘরের ঝুল ঝাড়ার ফলে হাত এবং পিঠের মেদ কমে। এতেও খরচ হয় ১৫০ ক্যালরি।
প্রতিদিন কাপড় আয়রন করতে হয়। তবে কাপড়গুলো আয়রন টেবিলে না রেখে বিছানার ওপর রেখে আয়রন করুন। এতে করে পেটে চাপ পড়বে আর কমবে পেটের মেদ।
ঘরে বা বারান্দায় বাগান করেন অনেকেই। গাছের মাটি খুঁড়ে দেওয়া, নিয়মিত পানি দেওয়া, পরিষ্কার করলেও আপনার ওজন কমবে। সে ক্ষেত্রে পুড়বে ২০০ ক্যালরি।
উপুড় এবং নিচু হয়ে আসবাব পরিষ্কার করলে ব্যায়াম হয় পুরো শরীরের। এতে কত ক্যালরি পুড়বে তা নির্ভর করছে কতগুলো আসবাব মুছছেন, তার ওপর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com