শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ব্রণ থেকে রক্ষা পাওয়ার সহজ পন্থা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭
  • ৫০৩ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ ‘স্যালিসাইলিক ফেইস ওয়াস’ এবং ‘অ্যান্টি-অ্যাকনি মাস্ক’ ব্যবহার করা ছাড়াও মানতে হবে সহজ কিছু নিয়ম।
প্রতিদিনের সৌন্দর্যচর্চায় সাধারণ কিছু বিষয় খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন ভারতের ‘মি ক্লিনিক (মাস্টার্স অফ এস্থেটিকস’য়ের চর্মবিশেষজ্ঞ আলিয়া রিজভি এবং রূপবিশেষজ্ঞ মেঘা সাহ।
* সবসময় মুখমন্ডল পরিষ্কার রাখতে হবে। ঠিক মতো মেইকআপ তুলুন। পাশাপাশি স্যালিসাইলিক ফেইস ওয়াশ ব্যবহার করতে হবে।
* দিনের বেশিরভাগ সময় বাইরে কাটিয়ে ঘরে ফেরার পর অবশ্যই মখ ধুতে হবে।
* তবে স্ক্রাব করা যাবে না। বেশি মাত্রায় মুখ ঘষলে এবং পরিষ্কার করলে ত্বকে প্রদাহ সৃষ্টি হতে পারে।
* সবসময় মুখ স্পর্শ করা যাবে না বা কোনো কিছুর উপর রাখবেন না। এসব করলে মুখে ব্যাক্টেরিয়ার সংক্রমণ হতে পারে।
* সবসময় ব্র্যান্ড প্রসাধনী ব্যবহার করুন। লেবেলে দেখে নিন নন-কমেডোজেনিক লেখা আছে কিনা। এই পদ্ধতিতে তৈরি প্রসাধনী লোমকূপ বন্ধ করে না।
* রোদ এড়িয়ে চলুন। তাপ ব্রণ তৈরি হওয়ার অন্যতম কারণ।
* সপ্তাহে একদিন ‘অ্যান্টি-অ্যাকনি মাস্ক’ ব্যবহার করতে হবে।
* ব্রণ বেশি হওয়ার অন্যতম কারণ হতে পারে হরমোনের ভারসাম্যহীনতা। তাই সমস্যা বেশি হলে চর্মবিশেষজ্ঞের পরামর্শ নিন।
* কপালে বা পিঠে ব্রণ হওয়ার অন্যতম কারণ খুশকি। তাই এই সমস্যা থাকলে চর্মবিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ‘অ্যান্টি-ড্যানড্রাফ’ শ্যাম্পু ব্যবহার করতে হবে।
* শরীরে ব্রণ হওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য আঁটসাঁট পোশাক এড়াতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com