শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ২ এপ্রিল, ২০১৭
  • ৫২৪ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌর এলাকা থেকে ১৭০ পিছ যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার গভীর রাতে মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে এক বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে পৌর এলাকার কলেজ রোড থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-উপজেলার দিঘীরপাড় গ্রামের মহিম উদ্দিনের ছেলে আনসার উদ্দিন (৪০), লতিফপুর গ্রামের তৈফ উদ্দিনের ছেলে প্রাইভেটকার চালক ছফি উদ্দিন (২৪), মধ্যসমত গ্রামের রফিক মিয়ার ছেলে আল-আমিন ও মৌলভীবাজারের উত্তর কলিমাবাদ গ্রামের মনতাজ উদ্দিনের ছেলে জাহেদ আহমেদ।
পুলিশ জানায়, গত শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাজহারুল ইসলাম ও এসআই খবির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ কলেজ রোডে অভিযান চালায়। এ সময় বিভিন্ন গাড়ী তল্লাশীর এক পর্যায়ে একটি প্রাইভেট কার আটক করা হয়। সেটি তল্লাশী করে ১৭০ পিছ যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেটসহ উল্লেখিত চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে। গতকাল শনিবার সকালে হবিগঞ্জ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com