বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে সিএনজি চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ২ এপ্রিল, ২০১৭
  • ৫৩৬ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা (কাশিপুর) গ্রামে সিএনজি চালক মহিবুর রহমান (৩২)র ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় থানার এসআই লোকমান হোসেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন। মহিবুর রহমান নাসিরনগর উপজেলার কালিউত্তা গ্রামের আমির হোসেনের ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নাসিরনগর উপজেলার কালিউত্তা গ্রামের আমির হোসেনের ছেলে মহিবুর রহমান প্রায় ১০ বছর আগে একই উপজেলার লক্ষিপুর গ্রামের মাসুক মিয়ার মেয়ে মাহমুদা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর তাদের ৩টি ছেলে সন্তান জম্ম নেয়। ১ম স্ত্রী ও সন্তান রেখে প্রায় ৪ মাস আগে মহিবুর কালিউত্তা গ্রামের আব্দুল ছাত্তারের মেয়ে খাদিজা খাতুন (২০) কে বিয়ে করে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা (কাশিপুর) গ্রামে ভাড়া বাসায় বসবাস করতে থাকেন। শনিবার বিকাল ৩টায় ২য় স্ত্রী খাদিজাকে হাত-পা বেধেঁ রেখে ঘরের তীরের সাথে গলায় শাড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
২য় স্ত্রী মাহমুদা জানান, আমার স্বামীকে খাদিজা ও তার লোকজন হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে রেখেছে। থানার ওসি তদন্ত মোঃ সাজেদুল ইসলাম পলাশ জানান, ময়নাতদন্ত রির্পোট ছাড়া মৃত্যুর সঠিক কারন বলা যাবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com