রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে চা বাগানে যক্ষার প্রকোপ ওষুধ সংকটে চরম ভোগান্তি বানিয়াচঙ্গের কাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজ উদ্বোধনকালে হুইপ জি কে গউছ ॥ নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে এমপি ফয়সলকে নিয়ে ফেসবুকে অপপ্রচার ॥ দুই আইডির বিরুদ্ধে জিডি মাধবপুরে প্রতিবাদের ঝড় মাধবপুরে ডিবির অভিযান ৬০ কেজি গাঁজা উদ্ধার শহরে যুবলীগ নেতা সুজন গ্রেপ্তার চুনারুঘাটে বিজিবির অভিযান ৮ গরুসহ মাদকদ্রব্য উদ্ধার চুনারুঘাট উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ক্রীড়া সামগ্রী বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ শেখ হাসিনার অপকর্মের বিচার মানুষ দেখতে চায় সিলেট ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯

বানিয়াচংয়ে ইউনিসেফ’র কার্যক্রম পরিদর্শন করলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৪৫৮ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ সামছুল আলম চৌধুরী বানিয়াচংয়ে শিক্ষাক্ষেত্রে বাস্তবায়নাধীন ইউনিসেফ এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন। গতকাল দুপুরে সরেজমিন ২নং সদর ইউনিয়নের খাগশ্রী এলাকার হতদরিদ্র শিক্ষার্থীদের বাড়ী বাড়ী পরিদর্শনকালে ইউনিসেফ প্রদত্ত সুযোগ-সুবিধাদি যথাযথ ব্যবহার ও তার সুফল বিষয়ে শিক্ষার্থীদের কাছ থেকে অবহিত হন। পরে তিনি গরীব হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয় ও তারাসই সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এসময় প্রধান শিক্ষক আওলাদ হোসেন ও রাতুল মজুমদার এর কাছ থেকে বিদ্যালয় প্রাঙ্গনে বাগানসহ শিশু বান্ধব পরিবেশ সৃষ্টির কথা শুনে স্বচক্ষে তা দেখেন এবং ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের প্রশংসা করেন। এসময় তার সাথে ছিলেন বানিয়াচংয়ের ইউএনও এসএম মুনীর উদ্দিন, হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, উপজেলা শিক্ষা অফিসার মিহির লাল আচার্যী, কমিশনারের ওএস সুখেন্দু শেখর শর্মা, বানিয়াচং এলসিবিসি অফিসার দেবাশীষ চৌধুরী, ইউনিয়ন সমাজকর্মী রেজাউল হক রতন, এফআইবিডিবি’র ফ্যাসিলেটেটর সুজিত কুমার বৈষ্ণব প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com