মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শনি মন্দিরে পূজার্থীদের সাথে মেয়র জি কে গউছের শুভেচ্ছা বিনিময়র

  • আপডেট টাইম রবিবার, ২৬ মার্চ, ২০১৭
  • ৪৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শনি মন্দিরে পূজার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ। গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় তিনি মন্দিরে পৌছলে পুরোহিত দিলিপ আচার্য্য ও ফনি ভুষন দাস মেয়র জি কে গউছকে স্বাগত জানান। এ সময় পূজার্থীদের উদ্দেশ্যে পুরোহিত দিলিপ আচার্য্য বলেন- মেয়র জি কে গউছ হবিগঞ্জ পৌরসভার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েই শনি মন্দিরের উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছেন। যখনই মন্দিরের প্রয়োজনে মেয়র জি কে গউছের নিকট গিয়েছি তিনি প্রত্যাশার চেয়ে বেশি দিয়েছেন। যার প্রতিদান আমরাও দিয়েছি। তিনি মেয়র জি কে গউছের সাফল্য ও দীর্ঘায়ু ুকামনা করেন।
মেয়র জি কে গউছ বলেন-রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমি ৭শ ৩৯ দিন দেশের বিভিন্ন কারাগারে বন্দি ছিলাম। সেই সময়ে অনেকই কারাগারে গিয়ে আমার সাথে দেখা করেছেন। আমার বিপদের সময় আমাকে সাহস যুগিয়েছেন আপনজনের মত। তিনি অতিতের মত আবারও হবিগঞ্জ পৌরসভার উন্নয়ন কাজে সকলের সহযোগীতা কামনা করেন।
এ সময় হবিগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com