মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মেধাবী ছাত্রের মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৬০৮ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ কানে ইয়ার ফোন লাগিয়ে গান শুনতে শুনতে রেল লাইনের উপর দিয়ে স্কুলে যাচ্ছিল আজিজুল (১৪)। পেছন দিকে ট্রেন আসছে এমন শব্দ তার কানে পৌছেনি। ফলে ট্রেনের নিচে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু ঘটে তার। গতকাল সকাল ৯টার দিকে হরষপুর রেল স্টেশনের অদুরেই এ ঘটনাটি ঘটেছে। হতভাগ্য আজিজুল মাধবপুর উপজেলার আনন্দপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। সে বঙ্গবীর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিল। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকাল ৯টার দিকে আজিজুল কানে ইয়ার ফোন লাগিয়ে ঘান শুনতে শুনতে রেল লাইনের উপর দিয়ে স্কুলে যাচ্ছিল। এ সময় সিলেট থেকে ঢাকা গামী আন্তঃনগর কালনী ট্রেন তার উপর দিয়ে চলে যায়। মুহুর্তের মধ্যেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় যায় তার দেহ। খবর পেয়ে সহপাঠিসহ অভিবাবকরা ঘটনাস্থলে ছুটে যান। তার দেহ দেখে কান্না সামলাতে পারেনি কেউই। সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এমনিভাবে সুস্থ সবল এক কিশোরের প্রাণহানী ঘটতে পারে তা মেনে নিতে পারছেননা অনেকেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com