মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নজীর মার্কেটের একে হাসপাতালে হামলা ভাংচুর ॥ আহত ২

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭
  • ৬১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে দোকানের মালিককে কর্মচারি বলায় একে হসপিটাল লিমিটেডে হামলার ঘটনা ঘটেছে। এ সময় হাসপাতাল স্টাফ ও ঔষধ কোম্পানীর প্রতিনিনিধিসহ ৫ জন আহত হয়। দুর্বৃত্তরা হাসপাতালের আসবাবপত্র ও গ্লাস ভাংচুর করে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, একে হসপিটালের অর্থেপেডিক ডাঃ কামরুল হাসানের সহকারি রিচি গ্রামের গোলাম মোহাম্মদের পুত্র বেলাল আহমেদ (৪০) ও এসকে ফার্মা লিমিটেড ঔষধ কোম্পানীর প্রতিনিধি জুনেদ আহমেদ (২৭) আহত হয়। আহত সূত্রে জানা যায়, গত ২০ মার্চ শহরের বাণিজ্যিক এলাকার বনফুল সুইট এন্ড কোং এর সামনের সড়কে মোটরসাইকেল রাখা নিয়ে ঔষধ কোম্পানীর প্রতিনিধি জুনেদ আহমেদের সাথে বাকবিতন্ডা হয় বনফুলের মালিক।
এ সময় বনফুল মালিককে লক্ষ্য করা বলা হয়, ‘সে মালিক নয় কর্মচারি’। এ নিয়ে দুই পক্ষের মাঝে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। উপস্থিত লোকজন বিষয়টি তাৎক্ষনিক সমাধান করে দেন। এদিকে গতকাল সন্ধ্যায় বনফুল মালিক একদল যুবক নিয়ে নজির সুপার মার্কেটে অবস্থিত একে হসপিটালের সামনে যান। এ সময় তার সাথে থাকা লোকজন ঔষধ কোম্পানীর প্রতিনিধি জুনেদের উপর হামলা চালালে আত্মরক্ষার্থে জুনেদ হাসপাতালে ঢুকে পড়েন। এ সময় তাকে রক্ষায় এগিয়ে আসেন বেলাল আহমেদ। দুর্র্বৃত্তরা এ সময় বেলাল ও জুনেদকে পিঠিয়ে আহত এবং হাসপাতালে ভাংচুর করে। স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত অবস্থায় বেলাল ও জুনেদকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com