বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

দিনরাত পরিশ্রম করে ভোটের মর্যাদা রাখার চেষ্টা করছি-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭
  • ৬০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বাংলাদেশ আজ উন্নয়নের রুল মডেল। আমরা কারও উপর নির্ভরশীল না। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন নিজ অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ করা হবে। তিনি নিজের কথামতো নিজ অর্থায়নেই পদ্মাসেতুর কাজ শুরু করেছেন। আর সুন্দরভাবে শেষও হবে ইনশাল্লাহ। সম্প্রতি লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের নতুন কমপ্লেক্সের উদ্বোধন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরও বলেন, আপনারা আমাকে দুই দুইবার ভোট দিয়ে নির্বাচিত করে হবিগঞ্জ-লাখাইবাসীর উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ দিয়েছেন। আর আমিও দিনরাত পরিশ্রম করে আপনাদের ভোটের মর্যাদা রাখার চেষ্টা করেছি। বর্তমান সময়ে হবিগঞ্জ-লাখাইয়ের শিক্ষা ব্যবস্থা, রাস্তাঘাট, মসজিদ, মন্দির ও বিদ্যুতায়নই এর প্রমাণ দিবে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও আমি আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।
মুড়িয়াউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাইয়ের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন লাখাই উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হুছাইন। এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ রেজাউদ্দিন আহমেদ দুলদুলসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে ইউনিয়ন পরিষদের নতুন ভবনটি নির্মাণ হবিগঞ্জ এলজিইডি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com