মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

উত্তর শ্যামলী এলাকার এক বাড়িতে দিনে দুপুরে হামলা অন্তঃস্বত্তাসহ একই পরিবারের আহত ৫

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭
  • ৫৫৭ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকার এক বাড়িতে দিনে দুপুরে হামলা ও ভাংচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় বাঁধা দিতে গিয়ে অন্তস্বত্তা গৃহবধুসহ একই পরিবারের ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্বৃত্তরা সিএনজি অটোরিকশা (হবিগঞ্জ-থ-১১-০৪৪৪) ভাংচুর করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, ওই এলাকার ফুল মিয়া তার সিএনজি বাসার সামনের সড়কে রেখে বাসায় যান। এ সময় তার বাসার সামনে নির্মাধানীন ভবনের মালামাল বোঝাই ট্রাক ওই সড়কে দিয়ে আসে।
তখন ট্রাক চালক ও হেলপার সিএনজিটি ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় ফুল মিয়ার পুত্র কাঞ্চন মিয়া প্রতিবাদ করলে ট্রাক চালক ও হেলপার ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে নির্মাণাধীন ভবনের রাজমিস্ত্রি নয়া পাতারিয়া গ্রামের সুরুজ আলীর পুত্র মানিক মিয়া ও সবুজ মিয়া এগিয়ে আসে কঞ্চনকে বেধড়ক প্রহার করে। পরে ফোনের মাধ্যমে গ্রাম থেকে বহিরাগতদের নিয়ে আসে। তারা একজোট হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফুল মিয়ার সিএনজি ও বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। তাদের তান্ডবে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়।
হামলায় ফুল মিয়ার পুত্রবধূ ৬ মাসের অন্তস্বত্তা মাহমুদা আক্তার ময়না (২৫) তার স্বামী উজ্জল মিয়া (৩০), কাঞ্চন (২২) ও ছোরাব আলীর পুত্র মঞ্জু মিয়া (৩৫) আহত হয়।
গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সদর থানার এসআই সাহিদ মিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে ওসি মোঃ ইয়াছিনুল হক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com