মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলে মদ-জুয়া-গান-বাজনা বন্ধের দাবিতে সমাবেশ

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭
  • ৪৯৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ সুপ্রীম কোর্ট প্রাঙ্গণ থেকে মূর্তি অপসারণ ও মদ-জুয়া-গান-বাজনা বন্ধের দাবিতে বাহুবলে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার অপরাহ্নে উপজেলা সদরের কাসিমুল উলুম মাদরাসা প্রাঙ্গণে ‘অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি বাহুবল’-এর উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও কাসিমুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা মনির উদ্দিন। সাধারণ সম্পাদক ও কাসিমুল উলুম মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আজিজুর রহমান মানিক-এর পরিচালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা আব্দুল বারী আনসারী, চলিতাতলা মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল খালিক, ডুবাঐ মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল্লাহ, ক্বারী হোসাইন আহমেদ, বাজার মসজিদের ইমাম মাওলানা তাজুল ইসলাম, মাওলানা আব্দুল কাইয়ূম জাকী, মাওলানা শাইখুল ইসলাম, মাওলানা আব্দুন নূর, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা আব্দুল জলিল ও মাওলানা আব্দুল আহাদ প্রমুখ।
বক্তারা বলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রীমকোর্টে কোন মূর্তি থাকতে পারে না। অবিলম্বে উক্ত মূর্তি অপসারণ করতে হবে। অন্যথায় এদেশের মুসলমানরা রাস্তায় নামতে বাধ্য হবে। আর ধর্মপ্রাণ মানুষ রাস্তায় নামলে কী হয়- তা সবাই জানেন। বক্তারা আরো বলেন-মদ, জুয়া, গান, বাজনা আমাদের সমাজ ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। যে কোন মূল্যে এসব অনৈসলামিক কার্যকলাপ বন্ধ করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com