সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

সিংহগ্রামে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে ব্যবসায়ী খুন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭
  • ৫৫৭ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার সিংহগ্রামে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে গিয়াস উদ্দিন (২৫) নামের এক ভাঙ্গারী ব্যবসায়ী খুন হয়েছে। তবে হাসপাতালে লাশের সাথে আসা স্বজনরা সাংবাদিকদের সঠিক তথ্য জানাতে অস্বীকৃতি জানিয়ে ঘটনাটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।
পুলিশ সূত্র জানায়, ওই গ্রামের মারাজ মিয়ার পুত্র নিহত গিয়াস উদ্দিন দীর্ঘদিন ধরে চট্টগ্রামে ভাঙ্গারী ব্যবসা করে আসছে। গতকাল সোমবার দুপুরে সে বাড়িতে আসে। গতকাল বিকাল ৫টার দিকে পূর্ব বিরোধের জের ধরে এনামুল হকের পুত্র তার চাচাতো ভাই বোরহান উদ্দিনের সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এতে গিয়াস উদ্দিন ছুরিকাঘাতে আহত হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ডাঃ রাজীব কুমার দেব সন্ধ্যা ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার এসআই রকিবুল হাসান লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে লাখাই থানার ওসি শামীম মোসা জানান, বৃষ্টির পানি নিষ্কাশন নিয়ে দুই ভাইয়ের মাঝে বাকবিতন্ডা হয়। এতে বোরহান ছুরিকাঘাত করলে গিয়াস উদ্দিন নিহত হয়। আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com