শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে বে-আইনী ভাবে গ্যাস লাইন স্থাপনে বাধা পুলিশের পিটুনীতে আহত ২

  • আপডেট টাইম রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৭১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের পাঙ্কারাই গ্রামের ফসলী ধান ক্ষেত ও ফিসারীজ উপর দিয়ে দীপন গ্যাস কোম্পানী প্রতিনিধিরা কোন নোটিশ কিংবা ক্ষতিপূরণ না দিয়েই মালিকানাধীন জায়গার উপর দিয়ে গ্যাসের পাইপ লাইনের কাজ চালিয়ে যাচ্ছে। ভূমি মালিকরা তাদের জায়গায় বাশেঁর বেড়া দিয়ে গ্যাসের পাইপ লাইনের কাজ গতকাল বন্ধ রাখেন। গতকাল সকালে দীপন গ্যাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কামাল আহমদ ও তার লোকজন এবং নবীগঞ্জ থানার এস আই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান। এসময় জায়গার মালিকগন তাদের ক্ষতিপুরন দাবি করেন। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। এতে মোঃ মোশাহিদ মিয়া (৩৫) ও  আব্দুর কবির (৫২) আহত হন। তাদেরকে নবীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com