মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শ্রীমঙ্গলে এক কাপ চা খেয়ে সাত হাজার টাকা দিলেন কাতার রাষ্ট্রদূত

  • আপডেট টাইম সোমবার, ২০ মার্চ, ২০১৭
  • ৫৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ এন.এম.আল-দিহাইমি এক কাপ চায়ের দাম দিয়েছেন ৭ হাজার টাকা। শনিবার তিনি চায়ের রাজ্য মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে যান। সেখানেই বিখ্যাত সাতরঙা চা পান করেন তিনি। পরে খুশি হয়ে নীল কণ্ঠ চা কেবিনের মালিক রমেশ রাম গৌড়কে ৭ হাজার টাকা পুরষ্কার দেন তিনি। পুরষ্কার পেয়ে আবেগাপ্লুত কণ্ঠে রমেশ রাম গৌড় বলেন, প্রথমে আমি টাকাগুলো নিয়ে খুবই অবাক হয়েছিলাম। পরে অনেক ভালো লেগেছে। আমি এটা কখনো ভাবতেই পারিনি কাতারের রাষ্ট্রদূত এসে আমার দোকানে চা খাবেন। এটা আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয়। শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) বিশ্বজিৎ পল বলেন, আহমেদ শনিবার শ্রীমঙ্গলে আসেন। তিনি এখানকার বিখ্যাত সাতরঙা চা পান করে খুবই খুশি হন। পরে চায়ের দোকানের মালিক রমেশকে ৭ হাজার টাকা পুরষ্কার দেন। এসময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন সংসদের সাবেক চিফ হুইপ আব্দুস শহীদ।
উল্লেখ্য, শ্রীমঙ্গলের আকর্ষণীয় এ চায়ের নাম-ডাক অনেক আগেই বাংলাদেশের সীমানা পেরিয়ে গেছে। শ্রীমঙ্গলে যারা বেড়াতে আসেন তারা সাতরঙা চায়ের স্বাদ নিতে ভোলেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com