বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

মাধবপুরে নারী এনজিও কর্মীর টাকা ছিনতাই ॥ ২ ঘন্টার মধ্যে উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ২০ মার্চ, ২০১৭
  • ৭২৯ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার চেঙ্গারবাজার ঈদগার কাছে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক নারী এনজিও কর্মীর স্বর্নের চেইন ও টাকা ছিনতাই করার ২ ঘন্টা পর ফেরত দিয়েছে দুর্বৃত্তের পরিবার।
স্থানীয় সূত্র জানায়-রবিবার সেন্টাল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এ্যাসিস্ট্যান্ট (সিসিডিএ) এর মনতলা ব্র্যাঞ্চের এক নারী কর্মী জালালপুর গ্রাম থেকে কিস্তি উত্তোলন করে সন্ধ্যা প্রায় সাড়ে ৬টার দিকে অফিসে ফিরছিলেন। তিনি চেঙ্গারবাজার ঈদগাঁ এর কাছে পৌছুলে হবিবপুর গ্রামের তাজুল ইসলামের বখাটে ছেলে রুবেল মিয়া (২২) ওই কর্মীর গলায় চুরি ধরে উত্তোলিত কিস্তির টাকা ছিনিয়ে নেয়। এ সময় জালালপুর গ্রামের লাল খাঁ রুবেলকে জাপটে ধরার চেষ্টা করলে সে পালিয়ে যায়। পরে ওই কর্মী স্থানীয় মুরুব্বীদের জানালে রুবেলের অভিভাবকদের ডেকে এনে ছিনতাই হওয়া টাকা ফেরত দিতে নির্দেশ দেন মুরুব্বীরা।
এ ব্যাপারে সিসিডিএ’র ব্যবস্থাপক এর সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান-স্থানীয় ব্যক্তিবর্গ বিষয়টি মিমাংসা করে দিয়েছে। তাই আইনের আশ্রয় নেয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com