বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরামের পক্ষ থেকে মাওলান আশরাফ আলীকে ভাইস চেয়ারম্যান পদে সমর্থন

  • আপডেট টাইম রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৭১৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরামের পক্ষ থেকে মাওলান আশরাফ আলীকে ভাইস চেয়ারম্যান পদে সমর্থন দিয়েছে। গতকাল বিকাল ৩টায় শেরপুর রোডস্থ হাজারী কমিউনিটি সেন্টার নবীগঞ্জ সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে নাগরিক ফোরামের সভাপতি মাওলানা মোস্তফা আহমেদ এর সভাপতিত্বে ও আব্দুল আলী শাহিন এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান রাজনীতিবীদ সিরাজুল ইসলাম মতলিব ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা হাফেজ তাজুল ইসলাম। সভায় প্রার্থী মাওলানা আশরাফ আলী আসন্ন নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য সচেতন নাগরিক ফোরামের সর্বাত্মক সহযোগিতা ও দোয়া কামনা করেন। সভায় উপস্থিত সচেতন নাগরিক ফোরামের নেতৃবৃন্দ নিজ নিজ বক্তব্যে মাওলানা আশরাফ আলীকে পূনসমর্থন ব্যক্ত করেন। উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ফোরামের নেতবৃন্দ একমত পোষন করে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে মাওলানা আশরাফ আলীকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন। আরো বক্তব্য রাখেন হাজী নৌশা মিয়া, শফিক মিয়া লেচু, নূরুল হক, আলাউদ্দীন, মাওলানা লুৎফুর রহমান, আক্কাছ আলী, সাইদুল হক চৌধুরী সাদিক, হাফেজ মাহমুদ হোসেন, ইসমাইল হোসেন জসীম, আহমদ হোসাইন, মোঃ মুজাহিদুল ইসলাম, তারেকুল ইসলাম, মোঃ এরশাদ আলী, কাজী শাহ্ মনিরুজ্জামান, জামিল আহমেদ, মঈন উদ্দীন, শাহ আবু বকর, সৈয়দ শওকত আলী, লুৎফুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com