শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জ জেলা কর আইনজীবি সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ॥ নিরু সভাপতি ও আনিসুজ্জামান সাধারণ সম্পাদক

  • আপডেট টাইম রবিবার, ১৯ মার্চ, ২০১৭
  • ৫৪৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নলিনী কান্ত রায় নিরু জেলা কর আইনজীবি সমিতির সভাপতি ও শেখ আনিসুজ্জামান সাধারন সম্পাদক নির্বাচিত।
হবিগঞ্জ কর আইনজীবি সমিতির ১০ম বার্ষিক সাধারন সভা গতকাল শহরের শংকর সিটির রমা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি সিনিয়র আয়কর আইনজীবি নলিনী কান্ত রায় নিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কর আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি, উপস্থিত ছিলেন বিটিএলের ডেপুটি সেক্রেটারি জেনারেল মোঃ বদরুল হোসেন, সিলেট জেলা কর আইনজীবি সমিতির সাধারন সম্পাদক মোঃ আবুল ফজল, মৌলভীবাজারের সভাপতি মোঃ মগনু মিয়া, সাধারন সম্পাদক মোঃ বদরুল হোসেন মুকুল। সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন সমিতির সাধারন সম্পাদক এডঃ বিভৎসু চক্রবর্তী বিভু। বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি এডঃ সুমঙ্গল দাস সুমন, সহ-সাধারন সম্পাদক শেখ আনিসুজ্জামান, এডঃ নুরুল হক, এডঃ জোতিষ গোপ, এডঃ মোঃ এনামুল হক (১), এডঃ এস এম বজলুর রহমান, এডঃ বিজন বিহারী দাস, এডঃ ছগীর হোসেন সাজ্জাদ, এডঃ সুলতান মাহমুদ, এডঃ তুষার কান্তি মোদক, এডঃ মোঃ আফজাল হোসেন, এডঃ খয়ের উদ্দিন আহমেদ, এডঃ মেহেদী হাসান চৌধুরী, এডঃ ফখরউদ্দিন আহমেদ, শান্তনু রায় নির্জর, জহুর আলী, এডঃ বিকাশ চন্দ্র দাশ, এডঃ শরফুল হক চৌধুরী, মোস্তফা সোহেল, এডঃ আশিক মিয়া, এডঃ জাদিল, এডঃ প্রথীম প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে সমিতির ২০১৭-১৮ বর্ষের কমিটির সভাপতি পদে সিনিয়র আয়কর আইনজীবি নলিনী কান্ত রায় নিরু ও সাধারন সম্পাদক পদে শেখ আনিসুজ্জামানকে নির্বাচিত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com