শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩ বানিয়াচঙ্গের গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ॥ গ্রেপ্তারের দাবী রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে পৌরসভার অভিযান হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় চালকের মৃত্যু নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

জাপা নেতা প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুলের মায়ের ইন্তেকাল ॥ আজ সকাল ১০টায় চাঁন মিয়া মসজিদে জানাযা

  • আপডেট টাইম শনিবার, ১৮ মার্চ, ২০১৭
  • ৫৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক উপদেষ্টা মরহুম এম এ ছোবহান চৌধুরী ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এম এ মুমিন চৌধুরী বুলবুল এর মাতা সৈয়দা সফিনা খাতুন (৯০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় হবিগঞ্জ শহরের নিউ মুসলিম কোয়ার্টারস্থ নিজ বাস ভবনে বার্ধক্য জনিত কারনে তিনি মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৪ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার সকাল ১০টায় শহরের চাঁন মিয়া মসজিদে মরহুমার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। ২য় জানাজার নামাজ মরহুমার নিজ গ্রাম হবিগঞ্জ সদর উপজেলার শরীফাবাদ গ্রামে অনুষ্ঠিত হবে। মরহুমার জানাজার নামাজে আত্মীয় স্বজন শুভাংখীসহ সকল অংশ গ্রহন করার জন্য অনুরোধ জানিয়েছেন মরহুমার ছোট ছেলে প্রকোশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল। এদিকে জাপা নেতা মরহুম এম এ ছোবাহান চৌধুরী ও এম এ মুমিন চৌধুরী বুলবুলের মায়ের মৃত্যু গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ¦ আতিকুর রহমান আতিক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা সদস্য সচিব শংকর পাল, যুগ্ম আহ্বায়ক আব্দুল মুক্তাদির চৌধুরী অপু, তৌহিদুল ইসলাম তৌহিদ, মীর জিয়াউল হক জিয়া, আব্দুল মুকিত লস্কর, জাপা নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, এস এম লুৎফুর রহমান, সুরুজ আলী, জালাল আহমদ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com