বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ডাঃ মুশফিক ও নুরুল আমিন ওসমানকে নাতিরাবাদ বসুন্ধরা সংসদের সংবর্ধনা

  • আপডেট টাইম শনিবার, ১৮ মার্চ, ২০১৭
  • ৬৮১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন ওসমানকে সংবর্ধনা দিয়েছে শহরের নাতিরাবাদ বসুন্ধরা সংসদ। এ উপলক্ষে গতকাল শুক্রবার রাতে সংসদের কার্যালয়ে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। বসুন্ধরা সংসদের সভাপতি কাউন্সিলর জুনায়েদ মিয়ার সভাপতিত্বে ও লিটন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন ওসমান।
সভায় বক্তব্য রাখেন সাবেক কমিশনার হাবিবুর রহমান, বিশিষ্ট মুরুব্বি আব্দুল খালেক টেনু, টেনু মিয়া, হরিপুর পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী রমিজ আলী, মনহর মিয়া, মোঃ শামছু মিয়া, আব্দুর রকিব, আব্দুল ওয়াহেদ ফরিদ, আব্দুস সালাম, রফিক মিয়া, বিপ্লব আহমেদ, ফখরুল আলম বাবুল, শিপন আহমেদ প্রমুখ।
সভায় নাতিরাবাদ খেলার মাঠের উন্নয়নে ৫ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন ডাঃ মুশফিক হোসেন চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com