বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে হেফাজতে ইসলামের মাহফিলে হাজারো মুসল্লীর ঢল

  • আপডেট টাইম রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৭৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে শত বাধা বিপত্তি উপেক্ষা করে উপজেলার আউশকান্দি ইউনিয়নের বহুল আলোচিত পিটুয়া আদর্শ গ্রামে হেফাজত ইসলামের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার বাদ যোহর থেকে মধ্যরাত পর্যন্ত দেশ বরণ্য আলেম উলামাগণ ওয়াজ বয়ান করেন। এতে দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ হাজারো মুসল্লিদের ঢল নামে। আলহাজ্ব আতর উদ্দিন এর সভাপতিত্বে ও সহ সভাপতি আলহাজ্ব সৈয়দ মুক্তাদির আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ওলী ইবনে ওলী, ওলীকুল শিরমনি হযরত মাওলানা মুফতী রশিদুর রহমান ফারুক, প্রধান বক্তা ছিলেন মুছাচ্ছিরে কুরআন মাওলানা হাফেজ জুবায়ের আহমদ আনসারী। তাফসীর পেশ করেন মাও নুরুল হক, মাও আনোয়ারুল বারী ঢাকা, মাও শাহ হালিম উদ্দিন নূরী হবিগঞ্জ, মাও কাজী আব্দুল বাছিত, মাও আলতাফুর রহমান, মাও মুফতী ওযীর মাসউদ, হযরত মাও নিজাম উদ্দিন, হযরত মাওলানা আব্দুল করিম। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন, আলহাজ্ব হযরত মাওলানা মোস্তফা আহমদ, আলহাজ্ব আব্দুল মঈন চৌধুরী, আলহাজ্ব ইউসূফ আহমদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ও মানবাধীকার কর্মী বুলবুল আহমদ, উক্ত তাফসীরুল কুরআন মাহফিল সার্বিক সযোগীতা করেন লন্ডন প্রবাসী শফিকুর রহমান ফজলু ও লন্ডন প্রবাসী সৈয়দ জাবির আলী। আয়োজনে ছিল ঐতিহ্যবাহী পিটুয়া আদর্শগ্রামের হেফাজতে ইসলাম যুব সংঘ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com