বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ধর্ষিতা শিশুর ডাক্তারি পরিক্ষা সম্পন্ন লম্পট মিজানকে কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭
  • ৫৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল দেবপাড়া গ্রামে নানার বাড়ি বেড়াতে এসে ধর্ষিতা শিশুর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। এদিকে আটক ধর্ষক পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল বুধবার বিকেলে হবিগঞ্জ সদর থানা পুলিশ ধর্ষক মিজানকে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। এর আগে দুপুরে ধর্ষিতা শিশুর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়।
উল্লেখ্য, হবিগঞ্জ সদর উপজেলার পৈল দেবপাড়া গ্রামে জয় গোবিন্দ বৈদ্যের কন্যার বিয়ে হয় মৌলভীবাজার জেলার সাতাউক গ্রামের কুর্শি বৈদ্যের সাথে। তার কন্যা মৌলভীবাজার সাতাউক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীতে পড়ালেখা করে। গত ১ মার্চ পিত্রালয়ে একটি অনুষ্ঠানে তার শিশু কন্যাকে নিয়ে বেড়াতে আসেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে তার কন্যা দোকান থেকে পটেটো চিপস আনতে যায়। এ সময় একই গ্রামের দাদন ব্যবসায়ী সমুজ আলীর পুত্র লম্পট মিজান মিয়া ওই শিশুর হাতে ৩শ টাকা দেয় এবং প্রলোভন দেখিয়ে মিজানের গ্যারেজে নিয়ে যায়। সেখানে তার হাতঁ পা বেধে ধর্ষণ করে।
এক পর্যায়ে শিশুর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে লম্পট মিজান পালিয়ে যায়। লম্পটের পাশবিক নির্যাতনে শিশুটি অসুস্থ হয়ে পড়লে মুমুর্ষু অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে মিজান ও তার পিতাসহ লোকজন হাসপাতালে এসে শিশুটিকে হাসপাতালে ভর্তি করতে বাঁধা প্রদান করে। এ বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নজরে এলে লম্পট মিজান ও তার লোকজন ছবি তুলতে বাঁধা প্রদান করে। এমনকি শিশুটিকে তাদের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে এলে মিজান ও তার লোকজন হাসপাতাল থেকে সটকে পড়ে। এ ঘটনায় রাত সাড়ে ১১টার দিকে সন্দলপুর এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় হবিগঞ্জ সদর থানার এসআই রাকিবুল হাসানসহ একদল পুলিশ তাকে আটক করে। আটকের পর ধর্ষক মিজান ঘটনা শিকার করে। তবে সে তার এ ঘটনার জন্য অনুতপ্ত নয় বলে জানায়। এ ঘটনায় ধর্ষিতার মামা শংকর শুক্ল বৈদ্য বাদি হয়ে মিজানকে আসামী করে মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com