বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

চুনারুঘাটে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭
  • ৭৫৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের তাউশী গ্রামের শফিউল ইসলাম সফিক চৌধুরী (৪৮) নামে জি.আর মামলার ২ বছরেরর সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এস.আই সেলিম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শ্রীমঙ্গলের নাহার চা বাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, ১৯৯৬ সালে চুনারুঘাট থানায় দায়ের করা একটি মামলায় শফিউল ইসলাম সফিক চৌধুরীকে ২বছরের সাজা দেন আদালত। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। দীর্ঘ ২০ বছর ধরে পুলিশের চোখে ফাঁকি দিয়ে শ্রীমঙ্গলের নাহার চা বাগানে দীর্ঘদিন যাবত ধরে আত্মগোপন করে মুদিমালের দোকানের ব্যবসা করে আসছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com