শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

আব্দুল কাইয়ুম জাতীয় তরুন পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক নির্বাচিত

  • আপডেট টাইম শুক্রবার, ১০ মার্চ, ২০১৭
  • ৫০০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় তরুন পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক নির্বাচিত করা হয়েছে মোঃ আব্দুল কাইয়ুমকে। কেন্দ্রীয় আহবায়ক মানুনুর রহিম সুমনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরোও জানানো হয় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদের ও (২য় পৃষ্ঠায় দেখুন) মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের সম্মতিক্রমে এই পদে তাকে নির্বাচিত করা হয়। মোঃ আব্দুল কাইয়ুম দীর্ঘ দিন ধরে জাতীয় পার্টির রাজনীতিতে আছেন। বর্তমানে তিনি হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবয়ক কমিটির অন্যতম সদস্য। তার সামনে অনেকে সুযোগ-সুবিধা নিয়ে আসলেও জাতিয় পার্টি হাল ছাড়েননি। এবিষয়ে জানতে চাইলে, আব্দুল কাইয়ুম বলেন- আমি এরশাদের সৈনিক, আমার আদর্শ পল্লীবন্দু এরশাদ। চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিবেন আমি মাথা পেতে নেব। আমি দেশ ও এরশাদকে ভালবাসি। আমার শেষ রক্ত বিন্দু পর্যন্ত আমি জাতীয় পার্টিতে আছি এবং থাকবো। জাতীয় পার্টি এদেশের অহংকার। মাননীয় চেয়ারম্যান আমার উপর বিশ্বাস করে যে দায়িত্ব অর্পন করেছেন, আমি যেন সঠিক ভাবে এবং সারা দেশে জাতীয় তরুন পার্টিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে পারি এবং আগামীদিনে জাতীয় পার্টিকে ক্ষমতায় নেয়ার সিড়িঁ হিসেবে জাতীয় তরুন পার্টিকে নিয়ে যেতে পারি এজন্য সবার সহযোগীতা কামনা করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com