মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭
  • ৫৮৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নারী-পুরুষ সমতায় উন্নয়নে যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জ পৌরসভায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এ দিবস উপলক্ষে হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়নাধীন তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের আওতায় জেন্ডার এ্যাকশন প্ল্যান-এর বাস্তবায়নে এবং জিওবি, এডিবি ও ওএফআইডি’র সহযোগিতায় নানা কর্মসূচির আয়োজন করে হবিগঞ্জ পৌরসভা। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা। সকালে হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড হতে পৃথক পৃথক র‌্যালী হবিগঞ্জ পৌরভবনে জড়ো হয়। পরে বের হয় আন্তর্জাতিক নারী দিবসের মূল র‌্যালী। র‌্যালীতে সিডিসি’র নারী সদস্য ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ বিভিন্ন প্লেকার্ড বহন করে। প্লেকার্ডগুলোতে ‘অগ্রগতির মূলকথা, নারী-পুরুষের সমতা, ‘নারী ভূমিকার স্বীকৃতি দিন’ ‘নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন’ ইত্যাদি শ্লোগান লেখা ছিল। র‌্যালীটি পৌরভবন থেকে বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় পৌরভবনে মিলিত হয়। পরে পৌরভবনের হলরুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। হবিগঞ্জ পৌরসভার সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ নজরুল একাডেমীর পরিচালক বিশিষ্ট লেখক তাহমিনা বেগম গিনি। সভায় আরো বক্তব্য রাখেন ইউজিপ-৩ এর আঞ্চলিক সমন্বয়কারী মোঃ শাহিনুল হক, কমিউনিটি মোবিলাইজার পরামর্শক লালন শেখ প্রমুখ। সভায় ইউজিপ-৩ এর আঞ্চলিক সমন্বয়কারী জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com