বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে বখাটের ৬ মাসের জেল

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭
  • ৫২০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এবং ভ্রাম্যমান আদালতের বিচারক জিতেন্দ্র কুমার নাথ গতকাল সোমবার সন্ধ্যায় ইভটিজিংয়ের অভিযোগে সাহেদ মিয়া (১৯) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। সাজাপ্রাপ্ত ধৃত আসামী সাহেদ পৌর এলাকার কলেজ পাড়ার মৃত আমজদ আলীর ছেলে।
সুত্রে জানা যায়, উক্ত বখাটে সাহেদ দীর্ঘদিন যাবৎ স্কুল কলেজের ছাত্রীদের রাস্তাঘাটে ইভটিজিং করে আসছে। সোবমার বিকালে উপজেলার সদর ইউপির হালিতলা বারৈকান্দি গ্রামের জনৈকা স্কুল ছাত্রীর পিছু পিছু ইভটিজিং করে গ্রামের বাড়ি পর্যন্ত যায়। ঘটনাটি দেখে স্থানীয় জনতা বখাটে সাহেদকে আটক করে পুলিশে খবর দিলে এসআই মাজহারুল ইসলাম ঘটনাস্থল থেকে জনতার হাত থেকে তাকে উদ্ধার করে। পরে ভ্রাম্যমান আদালতে উপস্থিত করলে আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভুমি) জীতেন্দ্র কুমার নাথ স্বাক্ষ্য প্রমানে এবং আসামীর স্বীকারোক্তি মোতাবেক ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com