বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মুড়ারবন্দের খান্দুরা মাজার ইছালে ছোয়াব উপলক্ষে মিলাদ মাহফিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭
  • ৬০৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হযরত সৈয়দ আব্দুল ফজল চামারী মিয়া (রহঃ) ও হযরত সৈয়দ সিরাজুল আব্দাল মোছন মিয়া (রহঃ) এর ইছালে ছোয়াব উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা গতকাল সোমবার সকাল ১১টায় চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দের খান্দুরা মাজার প্রাঙ্গনে অনুষ্টিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপত্বি করেন পীরে তরিকত আলহাজ্ব সৈয়দ মোস্তফা কামাল সাহেবের কনিষ্ঠ ছাহেবজাদা বর্তমান গদ্দিনিশীন সৈয়দ মফিউল আব্দাল তপু।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দ সিরাজুল আব্দাল মোছন মিয়া রহঃ এর নাতনী ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মরহুম সৈয়দ মহসীন আলীর সহধর্মীনী এবং মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়েরা মহসীন। খান্দুরা ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওঃ মোঃ জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মুড়ারবন্দ খান্দুরা মাজার শরীফের উন্নয়নের রূপকার জেলা যুবলীগের সভাপতি মোঃ আতাউর রহমান সেলিম, সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইনী ফয়েজ চিশতী প্রমূখ।
এতে খান্দুরা দরবার শরীফের ভক্ত-মুরীদানসহ বিভিন্ন এলাকার আশেকান উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়ার মাধ্যমে সভা সমাপ্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com