বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে ইট ভাটায় মাটি দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ঠে ট্রাক্টর চালকের মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ৫ মার্চ, ২০১৭
  • ৭২৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ইট ভাটায় মাটি দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ঠে ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরেক শ্রমিক। নিহত ট্রাক্টর চালক উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বিহারীপুর গ্রামের মৃত জহুর আলীর ছেলে মাসুক মিয়া (৪০)। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার দৌলতপুর নামক এলাকার দয়াল ব্রিকসে এ ঘটনাটি ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাহুবলের দৌলতপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্ববর্তী দয়াল ব্রিকসে ট্রাক্টর দ্বারা মাটি সরবরাহরে কাজ করছিল মাসুক মিয়া। মটি নিয়ে মহাসড়কের পাশ দিয়ে পল্লী বিদুতের মেইল লাইন টানানো ছিল। ট্রাক্টরে ভর্তি মাটির স্তুপ উচু হওয়ায় বিদ্যুতের মেইন লাইনের তারের সাথে ট্রাক্টরের বডি লেগে যায়। সাথে সাথে পুরো ট্রাক্টরটি বিদ্যুতায়িত হয়ে যায়। স্থানীয় শ্রমিকরা চালক শ্রমিককে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত টিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত শ্রমিক ছাদেক মিয়াকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত ছাদেক চারগাঁও গ্রামের আতর আলীর ছেলে। এ ঘটনার পর থেকে দয়াল ইটভাটার মালিক ম্যানেজার অফিস বন্ধ করে পালিয়ে যায়। বাহুবল হাসপাতালের আরএমও ডাঃ বাবুল কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com