বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা ॥ চুনারুঘাটের ইউএনকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম

  • আপডেট টাইম শুক্রবার, ৩ মার্চ, ২০১৭
  • ৫৪৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে দুই রড-সিমেন্ট ব্যবসায়ীকে হাতকড়া পড়িয়ে নিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করার প্রতিবাদে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। মানববন্ধনে উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরাকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবী জানান তারা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সকল দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ব্যবসায়ীরা। স্থানীয় মধ্যবাজারে চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ব্যকস সভাপতি ও বিশিষ্ট Photo chunarughat 2-3-17-2ব্যবসায়ী আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া। বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামছুল হক তালুকদার, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুদ, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, সহ সভাপতি জাহাঙ্গীর আলম, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক এস এম সুলতান খান, খন্দকার আলাউদ্দিন, ছাত্রলীগের সাবেক সেক্রেটারী সাইফুল আলম রুবেল, আলহাজ্ব কামাল উদ্দিন, আলহাজ্ব আতাহার আলী, আমিনুল ইসলাম সুজন, সিএনজি মালিক শ্রমিক ঐক্য সমিতির সভাপতি আব্দুল কাদির সরকার, ইঞ্জিনিয়ার আব্দুল করিম সরকার, সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিম, মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি আজগর আলী, সাজিদুল ইসলাম, শফিউল আলম জুয়েল, মাওলানা আজিজুর রহমান আজিজ প্রমুখ। সভায় বক্তারা চুনারুঘাটের ইউএনও সিরাজাম মুনিরাকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করার দাবি জানান। অন্যথায়, চুনারুঘাটের ব্যবসায়ীরা বৃহত্তর আন্দোলনের মাধ্যমে চুনারুঘাট বাজারকে অচল করে দেয়ার ঘোষনা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com