বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে ডাকাত সর্দার গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ৩ মার্চ, ২০১৭
  • ৬০৪ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ আন্তঃজেলা ডাকাত সর্দার লুৎফুর রহমান (৩৫) কে গ্রেফতার করেছে হবিগঞ্জ গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গত বুধবার রাত আড়াইটার দিকে ডিবি পুলিশের এসআই আব্দুল করিম, ইকবাল বাহার ও রাজিবুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বানিয়াচং উপজেলার গুনই গ্রামের হাওর এলাকার বন্দের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। সে বাহুবল উপজেলার ভাটপাড়া গাজীপুর প্রকাশ মংলা গ্রামের আব্দুস সালামের পুত্র।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আ স ম শামসুর রহমান জানান, ডাকাত সর্দার লুৎফুর রহমানের বিরুদ্ধে মৌলভীবাজার থানায় ৫টি ডাকাতি মামলা, হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্রসহ ৬টি মামলা রয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন জেলায় মামলা থাকতে পারে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। এতদিন সে আত্মগোপনে ছিল। সম্মেলনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিন। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com