বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শাহজিবাজার বিদ্যুত কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭
  • ৫৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহাজিবাজারে বিদ্যুত উৎপাদন কেন্দ্র উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শাহজিবাজার বাঘাসুরা নামক স্থানে প্রাকৃতিক গ্যাস চালিত ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুত কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
জনগণের চাহিদা পূরনে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী উৎপাদন, সঞ্চালন ও বিতরণ প্রকল্পের আওতায় এ কেন্দ্রটি স্থাপন করা হয়েছে। ১৬.৬৩ একর ভূমির উপর নির্মিত এ কেন্দ্র স্থাপনে ব্যয় হয়েছে প্রায় ২৮ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ২’শ ৭১ টাকা।
এদিকে এ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন উপলক্ষে সুসজ্জিত সাজে সাজানো হয় হবিগঞ্জ জেলা প্রশাসন সম্মেলন কক্ষ ও কালেক্টরেট ভবন। জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে সভা কক্ষে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির, হবিগঞ্জ-৪ আসনের এমপি এডঃ মাহবুব আলী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব মোঃ সফিউল আলম, এসপি জয়দেব কুমার ভদ্রসহ অন্যান্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com