রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

মাধবপুরে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিক গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ১ মার্চ, ২০১৭
  • ৬০৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে কলেজ ছাত্রী প্রেমিকাকে জোরপূর্বক ধর্ষনের অভিযোগে প্রেমিক কলেজ ছাত্র রঞ্জিত সরকার (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তেলিয়াপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ গোলাম দস্তগীর আহম্মেদ নোয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরন করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জগদীশপুর ইউনিয়নের রামেশ্বর গ্রামের মনিন্দ্র সরকারের ছেলে চট্রগ্রাম পলিটেকনিক্যাল কলেজের ছাত্র রঞ্জিত সরকার (২২) প্রায় ২ বছর আগে প্রেমের সর্ম্পক গড়ে তুলে জগদীশপুর ইউনিয়নের রামেশ্বর গ্রামের জনৈক ব্যক্তির মেয়ে সৈয়দ সঈদউদ্দিন ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রীর সাথে। এ সুবাদে সোমবার দুপুরে রঞ্জিত ওই ছাত্রীকে বেড়ানোর কথা বলে নোয়াপাাড়া চা-বাগানে নিয়ে যায়। সেখানে গভীর জঙ্গলে তাকে জোরপূর্বক ধর্ষন করে কৌশলে সটকে পড়ে। এক পর্যায়ে ওই ছাত্রী অসুস্থ্য অবস্থায় বাড়ীতে এসে ঘটনা খুলে বলে। রাতে ওই ছাত্রী বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে মামলার তদন্তকারী কর্মকর্তা তেলিয়াপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ গোলাম দস্তগীর আহম্মেদ রঞ্জিতকে গ্রেফতার করেন।
পুলিশ ফাড়ির ইনচার্জ গোলাম দস্তগীর আহম্মেদ জানান, -মঙ্গলবার দুপুরে ওই ছাত্রীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com