বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে একুশে বই মেলার দ্বিতীয় দিন আলোচনা সভা অনুষ্টিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৭০৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ অমর একুশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে একুশকে ধারণ করে জ্ঞান ভিত্তিক সমাজ বির্নিমানের প্রয়াসে প্রথমবারের মতো নবীগঞ্জ পৌরসভা আয়োজন করেছে ৩ দিন ব্যাপী একুশে বইমেলা। উক্ত অনুষ্টানকে ঘিরে নবীগঞ্জ শহরে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। গতকাল ২৭ ফেব্র“য়ারি সোমবার বিকেলে বই মেলার ২য় দিনে অনুষ্টিত হয়েছে আলোচনা সভা। বই মেলার নাগর দোলায় দুর্ঘটনায় একটি শিশু আহত হওয়ার ঘটনায় ওই দিনের সঙ্গীত অনুষ্টান ও নাগর দোলা স্থগিত ঘোষনা করেন কর্তৃপক্ষ। পরে নবীগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র-১ এবং বই মেলা উদযাপন কমিটির সভাপতি এটিএম সালাম এর সভাপতিত্বে এবং উদযাপন উপ কমিটির সদস্য সচিব অলিউর রহমানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সহাকারি পুলিশ সুপার রাসেলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা যুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ নুর উদ্দিন (বীর প্রতিক), হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, আব্দুল মালিক, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ, কবি গোলাম কিবরীয়া, উপজেলা যুবলীগৈর যুগ্ম আহ্বায়ক খয়রুল বশর চৌধুরী। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, কাউন্সিলর কবির মিয়া, প্রানেশ চন্দ্র দেব, জাকির হোসেন, জায়েদ চৌধুরী, সংরক্ষিত কাউন্সিলর রোকেয়া বেগম, সৈয়দা নাসিমা বেগম, পৌর সচিব আজম হোসেন, সহকারী প্রকৌশলী ভবী মজুমদার প্রমূখ। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্টানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করেন পৌর পরিষদের নেতৃবৃন্দ। পরে তাদেরকে ক্রেস্ট প্রদান করা হয়। আজ মঙ্গলবার অমর একুশে বই মেলার সমাপনী অনুষ্টান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com