সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জ শিবপাশা ঐতিহ্যবাহী কালভৈরব মন্দির উদ্বোধন

  • আপডেট টাইম শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৭০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশা গ্রামের কাল ভৈরব মন্দির গতকাল বৃহস্পতিবার সকালে উদ্বোধন করা হয়েছে। মন্দিরের প্রতিষ্টাতা অধ্যাপক যতিন্দ্র দাশ সামন্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে আনুষ্টানিক ভাবে এ মন্দিরটি উদ্বোধন করেন সিলেট রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দজী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক এমপি শেখ সুজাত মিয়া, নবীগঞ্জ পৌর সভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা রামকৃষ্ণ সেবা সংঘের  সাধারন সম্পাদক ডাঃ ননী গোপাল নাথ, পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুখেন্দু রায় বাবুল, অর্থ সম্পাদক প্রমথ চক্রবর্তী বেনু, সাবেক সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নিত্যানন্দ দাশ, অশোক তরু দাস, ডাঃ সুকেশ চন্দ্র দাশ, ডাঃ হরেকৃষ্ণ দাশ, আখড়া পরিচালনা কমিটির সাধারন সম্পাদক নারায়ন রায়, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, পৌর কাউন্সিলর সন্তোষ চন্দ্র দাশ, সাধন চন্দ্র দাশ, কপিল দাশ সেনাপতি, গজেন্দ্র দাশ, লাল মোহন দাশ, পল্টু দাশ সামন্ত, গুরুপদ দাশ ময়না, রশময় শীল, সঞ্জয় দাশ, বিশ্বজিত দাশ, রতন মহালদার প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com